April 5, 2026
মেহেদী হাসান বাবু: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১১ জুলাই প্রকাশিত হলো এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খানের দ্বিতীয় একক অডিও অ্যালবাম ‘আর একটিবার’। এ উপলক্ষে বাংলামটর একটি রেস্টুরেন্টে লেজার ভিশনের আয়োজনে মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিষ জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, বিশিষ্ট
সঙ্গীতশিল্পী আসিফ আকবর, বসুধা বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জাব্বার খান, ও কণ্ঠশিল্পী বেলাল খান, কনা, পুজা, লিজা, সাবরিনা সাবা, উপমা, লুৎফর হাসান, জুয়েল এবং সঙ্গীত পরিচালক পংকজ, প্রিতম হাসান, ইমন চৌধূরীসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্বত করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যালবামের দু’টি গানের ভিডিও চিত্র প্রদর্শিত হয়। উল্লেখ্য, অ্যালবামটি বেলাল খানের দ্বিতীয় একক অডিও অ্যালবাম। অ্যালবামটির গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, মাহমুদ জুয়েল, সমেশ্বর অলি, ইকবাল খন্দকার, জীবন মাহমুদ ও আবদুল কাদের মুন্না। সবকটি গানের সুর করেছেন
শিল্পী নিজেই এবং সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, ইমন চৌধুরী, জেকে, প্রিতম হাসান। অ্যালবামটিতে বেলাল খানের সাথে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা সাবা ও উপমা। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো একটা বিকেল, বাজী, আর একটিবার, নিশি করি ভোর, মেঘলা দুপুর ইত্যাদি, অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী বেলাল খান বলেন অ্যালবামটির সবকটি গানই খুবই ভালো হয়েছে। আশা করি শ্রোতারা
এবারের ঈদে আমার অ্যালবামটি ভালোভাবে গ্রহণ করবে বলে আমি আশাবাদি।