April 19, 2026
বিনােদন ডেস্ক: জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদকে নিয়ে কয়েকদিন আগেই শুরু হয় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ছবির দৃশ্যধারণ। তবে এ ছবির প্রধান নায়ক শাকিব খান তখন বিদেশ-বিভূঁইয়ে। দেশে ফিরে অবশেষে ছবিটির কাজ শুরু করলেন তিনি। সাফিউদ্দিন সাফির পরিচালনায় ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার অদূরে আশুলিয়ায় ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব। তিনি বলেন, ‘আগের ছবির মতো এটিও ব্যবসাসফল হবে বলে আমার বিশ্বাস। জয়া আহসান খুবই ভালো অভিনেত্রী। আমাদের রসায়ন এবারও দর্শকদের মন ভরাবে আশা করি।’ ৩০ সেপ্টেম্বর উত্তরার বিভিন্ন জায়গায় কাজ করছেন শাকিব, জয়া ও মৌসুমী হামিদ। জানা যায়, ছবিটির কিছু অংশের দৃশ্যায়ন হবে ভারতে। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির এই দ্বিতীয় কিস্তিতে আরও অভিনয় করছেন ওমর সানী, শহিদুল আলম সাচ্চু, বীরজাদা, গুলশান আরা, শিশুশিল্পী মাহি, নূর প্রমুখ। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান।