February 16, 2026
ঢাকা : পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের আত্মত্যাগ বৃথা যায় না। দেশের জন্য পুলিশ বাহিনী আত্মত্যাগ ভবিষ্যতেও করবে । শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। আইজিপি বলেন, ‘জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। দেশে এখন স্থিতিশীল অবস্থানে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ আত্মত্যাগ কোনো দিন বৃথা যেতে পারে না। জাতীয় নির্বাচনের সময় যে সব পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’ অনুষ্টানে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেন, ‘গত এক বছর ধরে একটি কুচক্রী মহল দেশে গৃহযুদ্ধের কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। তাদের এ দাবি নস্যাৎ করে দিয়েছে পুলিশ।’ পুলিশ বাহিনীর মনোবল আরো বেশি শক্ত করার আহ্বান জানান তিনি।