May 1, 2026
ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল সরদার (৪৫) ও রিনা আক্তার (৩৫) নামে এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত আবুল সরদার শীর্ষ নিউজকে জানান, তারা স্বামী স্ত্রী একটি রিকসা যোগে নবাবপুর এলাকায় ইউনুস নামে তার এক ভাইয়ের দোকানে আসতে ছিলেন। নবাবপুর রাস্তার মুখে মরণচাঁদ মিষ্টির দোকানের পাশে আসার পর গুলি এসে তাদের শরীরে বিদ্ধ হয়। এতে তারা আহত হন। পরে বাহার নামে এক পথচারী তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেন।