পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিছিয়ে গেলেন আচল!

Posted on November 24, 2014 | in বিনোদন | by

10698620_711376302266429_7125170809046031660_nমাে: সাহেদ খান: পিছিয়ে গেলো জনপ্রিয় চিত্রনায়িকা আচল অভিনীত ‘রাজাবাবু’ ছবির শুটিং।  বদিউল আলম খোকন পরিচালিত নতুন এই ছবিটির শুটিং গেল শনিবার থেকে শুরু হবার কথা ছিল। কিন্তু চিত্রনাট্যের কাজ এখনও বাকি থাকায় ছবিটির শ্যুটিং পিছিয়ে গিয়েছে। এর আগে প্রথম দফায় গত ৬ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবার কথা ছিল। তবে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার কারণে তা পিছিয়ে ২২ নভেম্বর করা হয়। কিন্তু চিত্রনাট্যের কাজ বাকি থাকায় দ্বিতীয় দফায়ও ছবিটির শ্যুটিং আটকে গিয়েছে। ছবিটির নির্মাতা সুত্রে জানা গেছে চিত্রনাট্যে পরিবর্তনের কারণেই শুটিং শুরু করতে দেরি হচ্ছে। তবে আগামী বছরের প্রথমদিকেই শ্যুটিং শুরু করার ব্যাপারে তারা আশাবাদী। উল্লেখ্য,এই ছবিতে আচলের বিপরীতে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud