পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পার্কে হাঁটলেই মোবাইল চার্জ!

Posted on November 30, 2014 | in তথ্যপ্রযুক্তি | by

Text Messagingনিউজ ডেস্ক: মোবাইল ফোনের ‘ব্যাটারি লো’ লেখা দেখতে দেখতে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেক সময়। পাছে না আবার কোনো জরুরি কল আসার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়! চলতি পথে হঠাৎ সেলফোনের চার্জ শেষ হলে তখন কেবল একটা কথাই মনে হয়- ইশ্, চলতে চলতেই যদি চার্জটা দেওয়া যেত! সে সুযোগ পেতে বোধহয় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।      পার্কে হাঁটলেই মোবাইল চার্জ! পার্কে বা রাস্তায় হাঁটতে হাঁটতেই এখন আপনার ফোনে চার্জ দিতে পারবেন। এমন সুখবরই দিচ্ছেন গবেষকরা। শুধু কি তাই! এ জন্য বাড়তি কোনো শক্তিও লাগবে না। হাঁটার সময় দেহে যে গতিশক্তি উৎপন্ন হবে, তা দিয়েই চার্জ হবে ফোন। শুধু মোবাইল ফোনই নয়, গতিশক্তিকে নির্দিষ্ট একটি ব্যাটারির সঙ্গে জুড়ে দিয়ে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেই চার্জ দেওয়া যাবে।  যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক চার্জ দেওয়ার এ অভিনব উপায় উদ্ভাবন করেছেন। এ জন্য দুই সেন্টিমিটার প্রশস্ত একটি ব্যাটারি পকেটে রাখলেই চলবে। হাঁটার সময় সে ব্যাটারি দেহে উৎপন্ন গতিশক্তিকে রূপান্তরিত করে স্মার্টফোন কিংবা ট্যাবের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোয় চার্জ সরবরাহ করবে। দেহে উৎপন্ন তাপ থেকেই মূলত এটি শক্তি সংগ্রহ করবে। পদার্থবিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রোকেমিক্যাল সাইকেল’। তবে প্রক্রিয়াটি এখনও গবেষণাগারেই সীমাবদ্ধ। প্রাত্যহিক জীবনে এটিকে কাজে লাগাতে বিজ্ঞানীদের আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হবে। খবর জিনিউজ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud