April 30, 2026
ডেস্ক রিপোর্ট : গরমে রাস্তায় বেরিয়ে পানি পিপাসা মেটাতে আমরা সাধারণত পানির বোতল সাথে রাখি৷ সেখান থেকে প্রয়োজন মতো পানি পান করে পিপাসা মিটিয়ে নিই। কিন্তু বিজ্ঞানের কল্যানে ভবিষ্যতে রাস্তায় বের হওয়ার সময় আর পানির বোতল সাথে নেয়ার দরকার হবে না! হ্যাঁ, এমনই হতে যাচ্ছে ৷
বোতলের বদলে আগামী দিনে আসছে গোলাকার স্বচ্ছ মাধ্যম৷ লন্ডনের স্কিপিং রক ল্যাবের উন্মোচন হলো এমনই এক গোলকের৷ এক প্রকারের জেল থেকে তৈরি এই জলীয় গোলক৷ গরমের সময় এই ছোট্ট গোলকটি মুখে দিলেই আপনার পিপাসা মিটবে৷ এই গোলকের নাম দেয়া হয়েছে !
পানিকে প্লাস্টিক পলিউশনের হাত থেকে রক্ষা করতেই এমন গোলকের আবিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ তবে এই জলীয় গোলকে এখনই বাজারে আনা হচ্ছে না৷ চলতি বছরের শেষের দিকে এটি বাজারজাত করা হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷সূত্র : ইন্টারনেট