‘পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য মন্ত্রী-এমপিদের হুঙ্কার’
Posted on February 14, 2014 | in রাজনীতি | by ajkerkhabor.com
প্রতিবেদক : পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকারের মন্ত্রী-এমপিরা হুঙ্কার করছেন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটারবিহীন নির্বাচন করে অতীতে কেউ পাঁচ বছর কেন, পাঁচ মাসও ক্ষমতায় থাকতে পারেনি।