পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পদ্মার চরে অভিনেতা দেব

Posted on March 2, 2014 | in বিনোদন | by

pic180মানিকগঞ্জ: কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব তার ‘বুনোহাঁস’ ছবির দৃশ্য ধারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী আরিচা পদ্মা নদীর চরে এসেছেন। গত কয়েকদিন ধরে ধূ ধূ বালুচরে নাচছেন দেব। পরনে হাওয়াই জামা। এছাড়াও তেওতা ও শিবালয়ের আরো কটি লোকেশনে ছবিটির একটি গানের শুটিং করা হয়। ছবিটির বাংলাদেশের শুটিং সমন্বয়কারী ফজলে রাব্বি পলাশ সাংবাদিকদের জানান, ওপাস কমিউনিকেশনের প্রযোজনায় সমরেশ মজুমদারের বিখ্যাত বুনোহাঁস উপন্যাস অবলম্বনে এ ছবিটির নির্মাণ করা হয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এ ছবিটিতে দেব অমলা নামে এক যুবকের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবিটিতে বাংলাদেশের পীযুষ বন্দোপাধ্যায়সহ অনেকে অভিনয় করছেন। কদিন ধরে বাংলাদেশের বেশকিছু লোকেশনে এ ছবির একটানা শুটিং করা হচ্ছে। এদিকে আরিচার পদ্মার চরে এ ছবির শুটিং স্পটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিভ খান ও শিবালয় থানার ওসি রকিবুজ্জামান শুটিং স্পটে উপস্থিত ছিলেন। এ সময় পদ্মার চর মানুষের মিলন মেলায় পরিণত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud