April 16, 2026
ওমর শাহ : নেপালে ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও নিহতদের উদ্ধারে ৪ সি-১৩০ বিমান পাঠাচ্ছে পাকিস্তান। জিও নিউজের খবরে বলা হয়, আজ ৪ সি-১৩০ বিমানটি ত্রানসামগ্রী নিয়ে নেপাল রওনা হবে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তার ও উদ্ধারকর্মীরা নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের এলাকায় ত্রান সহায়তা ও উদ্ধার কাজে অংশগ্রহণ করবেন।
পাকিস্তান সেনাবাহিনীর শাখা দ্য ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) মতে, ত্রানসমগ্রীর অন্তর্ভূক্ত রয়েছে খাদ্যসামগ্রী, ২০০ তাঁবু ও ৬০০ শ’ কম্বল। এছাড়াও রয়েছে বিষেশ উদ্ধারকর্মী, বিশেষ অনুসন্ধানী দল, ৩০ শয্যা বিশিষ্ট মোবাইল হসপিটাল, অভিজ্ঞ ডাক্তার ও কংক্রিট কাটার যন্ত্রও। পাক সেনাবাহিনীর এ দলটির উদ্ধার কাজে বিশেষ অভিজ্ঞতাও রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সূত্র : জিও নিউজ