পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নূর হোসেনের পক্ষে কেউ জামিন আবেদন করেনি

Posted on July 7, 2014 | in জাতীয় | by

কলকাতা প্রতিনিধি: বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নেওয়া হচ্ছে নূর হোসেনকে। ছবি: ভাস্কর মুখার্জিনারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। আজ সোমবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাঁকে হাজির করা হয়। এরপর আদালতে তাঁর পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। নূর হোসেনের সঙ্গী ওহিদুর জামান ও খান সুমনকে আদালতে হাজির করা হয়। ২১ জুলাই আদালত এ মামলার পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন। এদিকে খান সুমনের পক্ষে আদালতে জামিনের প্রার্থনা করা হয়েছে। এ ব্যাপারে তাঁদের পাসপোর্ট-সম্পর্কিত তথ্য আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সহযোগীসহ গ্রেপ্তার হন নূর হোসেন। বাগুইহাটি থানার সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।bbaf0660e93d3005e2b9d5e4e9dc3414-Noor-Hossain-3

পরদিন ১৫ জুন নূর হোসেন ও তাঁর দুই সহযোগী ওহিদুর জামান ও খান সুমনকে বারাসাতের আদালতে তোলা হয়। তাঁদের প্রত্যেকের আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৩ জুন তাঁদের ফের আদালতে তোলা হয়। মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ওই তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতে দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নূর হোসেনকে দেশে ফিরিয়ে নিতে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারের করা আবেদনপত্রটি একই দিন মামলার সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। তবে আজও আবেদনপত্রটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁদের আবার আদালতে তোলা হয়। বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) পল্লব চৌধুরী সোমবার বলেন, নূর হোসেনের পক্ষে আজও আদালতে কেউ জামিনের আবেদন করেন নাই। আদালত ২২ জুলাই তাদের আবারও আদালতে তোলার নির্দেশ দিয়েছে।

নারায়ণগঞ্জে সাত খুনের পর নূর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকার পর ৮ জুন ইন্দ্রপ্রস্থ আবাসনে ওঠেন তিনি। ওই আবাসনের পাঁচতলার একটি ফ্ল্যাট মাসিক ২০ হাজার টাকায় দুই মাসের জন্য ভাড়া নিয়েছিলেন নূর হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে ১৪ জুন রাতে নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নূর হোসেন ও তাঁর সঙ্গীদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট ও ১১টি সিম উদ্ধার করা হয়।
………. প্রথম আলো

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud