পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইইউ

Posted on December 20, 2013 | in জাতীয় | by

european-union-flag-1024x761ঢাকা: ‘স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়ায় আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন। ক্যাথেরিন অ্যাশটন বলেন, প্রতিনিধি দলের অনেক প্রচেষ্টা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এজন্য দুঃখ প্রকাশ করে আপাতত নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা স্থগিত করার কথা জানান তিনি। বিবৃতিতে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহারেরও অনুরোধ জানান অ্যাশটন। তিনি বলেন, গণতান্ত্রিক উপায়ে সঠিক প্রার্থী বেছে নিতে জনগণ যে ইচ্ছে পোষণ করে সেটাকে শ্রদ্ধা জানাতে হবে। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জানান, যে নির্বাচন স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে সে নির্বাচনেই কেবল পর্যবেকক্ষ পাঠাবে ইইউ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud