পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নিপুণের প্রথম

Posted on June 15, 2014 | in বিনোদন | by

SAHED KHAN (189)

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা নিপুণ। এবার ‘প্যারাসুট অ্যাডভান্সড বেলিফুল স্টাইলস হেয়ার অফ দ্য ক্যাম্পাস’ প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকছেন তিনি । প্রথমবারের মতো এরকম একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করা তার। এর আগে এনটিভিতে প্রচারিত জোকস্-ভিত্তিক রিয়ালিটি শো ‘হা শো’-র বিচারক ছিলেন তিনি। এ বিষয়ে নিপুণ জানালেন, ‘আমি এ প্রতিযোগিতার ঢাকা জোনের বিচারক। সারাদেশ থেকে ১০০ জনকে নির্বাচন করা হয়েছে। এর থেকে বিচারক হিসেবে ২০ জনকে বেছে নেয়ার দায়িত্ব আমার। অনুষ্ঠানটি সবার ভালো লাগবে বলে আশা করছি।’ জিটিভিতে প্রচারিত এই অনুষ্ঠানে নিপুণের পাশাপাশি খুব শিগগরিই মুনমুন আহমেদ, ইকবাল আহমেদ, বিপ্লব সাহা ও শারমীন লাকীকেও বিচারকের আসনে দেখা যাবে।

SAHED KHAN (186)SAHED KHAN (187)SAHED KHAN (188)

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud