পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাটোরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫, আহত ৪০ (আপডেট)(ভিডিও)

Posted on October 20, 2014 | in জাতীয় | by

Natore-Accident-02ডেস্ক রিপোর্ট: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি যাত্রী। ঢাকা-রাজশাহী হাইওয়ের রাজ্জাকের মোড়ে বাসদুটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হোসেন জানান, বনপাড়ায় হাইওয়ে থানায় ২০ জনের মরদেহ রয়েছে। বগুড়া সদর হাসপাতাল মর্গে ১৫ জনের মরদেহ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন বলে তিনি জানান। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দুটির মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগ কেয়া পরিবহনের যাত্রী বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। দুটি গাড়িই অতিরিক্ত যাত্রী বোঝাই অবস্থায় ছিলো বলেই জানান আখতার হোসেন। আহত যাত্রী বলেন। ওই যাত্রী বলেছেন, কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। আহতদের বগুড়া, রাজশাহী ও নাটোরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির ও হাইওয়ে পুলিশের ইনচার্জ ফুয়াদ রোহানি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud