পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাকে খত দিয়ে নির্বাচন করছে বিএনপি: ইসি

Posted on March 30, 2014 | in জাতীয় | by

HD (149)ঢাকা: ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো, আব্দুল মোবারক বলেছেন, নির্বাচন কমিশন মেরুদন্ডহীন বা কিছু না অথবা জিরো হলেও বিএনপি নাকে খত দিয়ে এই কমিশনের অধীনে নির্বাচন করছে। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘এই কমিশন মেরুদন্ডহীন, অথর্ব’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

অপর কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, তিনি এখন না, আমরা যেদিন শপথ নিয়েছি সে দিন থেকে তিনি এ ধরনের কথা বলছেন এবং আমাদের পদত্যাগ দাবি করে আসছেন। গত নির্বাচনগুলোতে সার্বিক ব্যবস্থা নেয়ার পরও কমিশন সহিংসতা প্রতিরোধ করতে পারেনি কেন- এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের কোন পথ নেই। এই জন্য আমাদের সময় দিতে হবে।

শিল্পমন্ত্রীর আচরণবিধি লংঘনের কারণে কোন ব্যবস্থা না নেয়া কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রীদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো আমাদের দায়িত্ব। এটাই ব্যবস্থা নেয়া। নির্বাচন সুষ্ঠু হওয়ার পক্ষে বক্তব্য দিয়ে কমিশনাররা বলেন, কোন কোন ধাপে পাঁচ হাজারের উপরে ভোট গ্রহণ হয়েছে। যেহেতু ৩০টিরও বেশী ভোট কেন্দ্র স্থগিত করতে হয়নি। সুতরাং বলা যায় এক -শতাংশ ভোট কেন্দ্রও বন্ধ হয়নি।

সার্বিকভাবে নির্বাচনগুলোতে কমিশন ব্যর্থ হয়েছে এ ব্যর্থ নিয়ে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তারা মিডিয়া রুম ত্যাগ করেন। এসময় অন্যান্য কমিশনা ও ইসির ভারপ্রাপ্ত সচিবের উপস্থিতিতে সিইসি বলেন, টেলিভিশনের ফুটেজ ও পত্রিকার সংবাদ দেখেও আমরা ব্যবস্থা নিচ্ছি।

আগামীকাল চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud