পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নদীর পানি বেড়েই চলছে বিপৎসীমা ছাড়িয়েছে ১৭ পয়েন্টে

Posted on August 24, 2014 | in জাতীয় | by

নিজস্ব প্রতিবেদক: ব্রহ্মপুত্র ও গঙ্গা ব্যাতিত সকল প্রধান নদীর পানি বাড়ছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও সীমান্তের ওপার থেকে প্রবল বেয়ে ধেয়ে আসা পানিতে দেশের ১৭ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা নদীর পানি অবশ্য কিছুটা হ্রাস পাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। উল্লেখিত এ তিনটি নদীর

140417-Protick-riverbank-erosion-01 River_Ganga_in_Patna_201_(1)

আগেই আগামী ৪৮ ঘন্টা পরে মেঘনা নদীর পানি হ্রাস পেতে পারে। এর বিপরীতে পদ্মা নদীর পানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃদ্ধি পেতে পারে। উজানের দিকের নদীর পানি কমতে শুরু করলে ভাটির দিকের পানি বাড়তে থাকে। এ কারণে আগামী ৭২ ঘন্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেলেও তা বিপৎসীমা অতিক্রম করবে না। তিস্তা, যমুনা চার পয়েন্টে, আত্রাই, ধলেশ্বরী, পদ্মা চার পয়েন্টে, লক্ষ্যা, সুরমা, দুই পয়েন্টে, যাদুকাটা, পুরাতন সুরমা, কংশ বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud