পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নতুন প্রেমে রবার্ট প্যাটিনসন,ঈর্ষায় জ্বলছেন স্টুয়ার্ট

Posted on December 19, 2014 | in বিনোদন | by

kristen-stewart-65th-cannes-film-festival-08বিনোদন ডেস্ক: সেলেব্রেটিদের ভাঙ্গাগড়ার প্রেম কাহিনী তো কোনো খবর নয় মিডিয়াতে। কিন্তু এই নিয়ে সেলেব্রেটিরা যখন আরও কিছু ভালোমন্দযোগ করে তখনই তা মিডিয়ার নজর কেরে নেয়। সাবেক প্রেমিক হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জড়িয়েছেন নতুন প্রেমে। আর তাই ক্ষেপেছেন প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট। কিছু দিন আগে এই হলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের ইতি টানেন প্যাটিনসন। জানা গেছে, স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্রিটিশ গায়িকা এফকেএ টুইগসের সঙ্গে প্রেম করছেন প্যাটিনসন। বিষয়টি মেনে নিতে পারছেন না তার সাবেক প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ট। টুইগসকে রীতিমতো ঈর্ষার চোখে দেখছেন তিনি। সাবেক প্রেমিক প্যাটিনসনের নতুন প্রেমিকাকে একদমই সহ্য করতে পারছেন না ক্রিস্টেন। লস অ্যাঞ্জেলেসের সিলভার লেকে একটি পার্টিতে কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপচারিতার সময় টুইগসের চেহারা নিয়ে সমালোচনা করেন তিনি। ক্রিস্টেন টুইগসকে কেবল কুৎসিত বলেই ক্ষান্ত হননি, অসুন্দর চেহারার জন্য তার সঙ্গে প্যাটিনসনের প্রেম টিকবে না বলেও মন্তব্য করেছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud