পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নতুন পরিচয় মাহি

Posted on November 21, 2014 | in বিনোদন | by

Mahiya-Mahi (10)আবু সুফিয়ান: জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এইবার প্রযোজনার খাতায় নাম লেখাতে যাচ্ছেন । জানা গেছে তিনি প্রযোজনা সংস্থাটির নাম দিয়েছেন ‘স্করপিয়ন’। আগামী বছরের এপ্রিল মাস থেকে এর কাজ শুরু করবেন তিনি। আরও জানা গেছে ‘নিয়তি’ শিরোনামে একটি ছবির মাধ্যমে তার প্রযোজনা সংস্থাটির যাত্রা শুরু হবে। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘বর্তমানে ঢালিউডের অনেক অভিনয় শিল্পীই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তাই আমিও একটি প্রযোজনা সংস্থা চালু করতে যাচ্ছি। ঠিক করেছি ‘নিয়তি’ শিরোনামে ছবিটি দিয়ে এর কার্যক্রম শুরু হবে। ছবিটি যৌথভাবে নির্মিত হতে পারে।’ তিনি আরো জানান  ছবিটির কেন্দ্রীয় চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। তবে তার বিপরীতে কে থাকবেন সেটি এখনো চূড়ান্ত করেননি। অন্যদিকে আগামী ১২ ডিসেম্বর মাহি অভিনীত সৈকত নাসিরের ‘দেশা: দ্য লিডার’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক শিপন। গত সপ্তাহে মাহি অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-র কাজ শেষ করেছেন। এতে তিনি জুলিয়েট চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি জানুয়ারি মাসে মুক্তি পাবে বলে জানা গেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud