পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নকীব খানের সুরে ন্যান্সি

Posted on July 14, 2014 | in বিনোদন | by

1390502_726882363995911_1291277646_nবিনোদন ডেস্ক : ‘জীবনে অনেকের সুরে গেয়েছি। তবে একটা অতৃপ্তি ছিলই। কারণ নকীব ভাইয়ের সুরে গাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। ছোটবেলা থেকে তার গান শুনে বেড়ে উঠেছি। তার কাজগুলো কানে আরাম দেয়। অবশেষে তার সুরে গান গাইলাম’ বলছিলেন ন্যান্সি। নকীব খানের সুরে প্রথমবার গান গেয়ে এ অনুভূতি ব্যক্ত করেন তিনি। এর কথাগুলো এমন- ‘আমি ছুঁয়ে দিলেই, তোমার সব ব্যথা কমে যায়/ আমি ছুঁয়ে দিলেই, তোমার অজুহাত পালায়।’ গানটি লিখেছেন আসিফ ইকবাল। ন্যান্সি আরও বললেন, ‘যারা ব্যান্ডসংগীত করেন তারা অনেক বৈচিত্রময় মনে হয়েছে আমার। নকীব ভাই পরিষ্কার একটি গান তৈরি করেছেন। শুনলে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করবেন।’ জানা গেছে, আসিফ ইকবালের লেখা বেশ কিছু নতুন ও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলে প্রকাশিত অ্যালবামের মধ্য থেকে নির্বাচিত কয়েকটি গান-সহ মোট ৪০টি গান নিয়ে তৈরি হচ্ছে দশটি অনুষ্ঠান। প্রতি পর্বে থাকবে চারটি করে গান। এর মধ্যে কয়েকটি পর্ব আরটিভিতে ও কয়েকটি পর্ব প্রচার হবে চ্যানেল নাইনে। আসিফ ইকবাল তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘গানের উত্সব চলছে। এতদিন লিখেছি ফেসবুকে। এখন এই গানগুলোই সুর হচ্ছে। আমার পছন্দের শিল্পীরা গাইছেন। ঈদে আরটিভি ও চ্যানেল নাইনে গানচিলের সাম্প্রতিক অনেক গান নিয়ে দশটি অনুষ্ঠান তৈরি হচ্ছে।’ রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল নাইনের স্টুডিওতে ন্যান্সির গাওয়া নতুন গানটির চিত্রায়ন হবে ২৫ অথবা ২৬ জুলাই। তার আগে ২১ জুলাই বালাম ও ন্যান্সির ‘কমন জেন্ডার- দ্য ফিল্ম’ ছবির ‘চাঁদকে যেমন ঘোমটা দিয়ে’ গানটির চিত্রায়ন হবে রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল স্টুডিওতে। ছবিটির গানের অ্যালবাম প্রকাশিত হয়েছিল গানচিল থেকে। ন্যান্সি বললেন, ‘বালাম ভাই আর আমি একসঙ্গে গান গাইলেও কখনও টিভিতে দ্বৈত পরিবেশনায় অংশ নেইনি। এবারই প্রথম টিভিতে দর্শকরা আমাদের একসঙ্গে পাবেন।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud