April 4, 2026
কাঠমান্ডু, নেপাল থেকে : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বাংলাদেশ সফরে আসার জন্য দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এ দাওয়াত গ্রহণ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাওয়াত দেন। পরবর্তীতে যে কোন সময়ে তারিখ নির্ধারণ করে এ সফর করা হবে বলে ওই বৈঠকে আলোচনা করা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর এ বৈঠকটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত হোটেল সল্টিতে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় সার্ক মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।