পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ধুমধাম করে কানাডার দেড়শতম জন্মদিন পালন

Posted on July 2, 2017 | in আন্তর্জাতিক | by

এবছর জুলাই মাসের প্রথম দিনে দেড়শ বছরে পদার্পণ করলো কানাডা। প্রতি বছর কানাডার দশটি প্রদেশ এবং তিনটি টেরিটোরিসহ পুরো দেশের সকল নাগরিক মহাআনন্দে পহেলা জুলাইকে ‘কানাডা ডে’ হিসেবে পালন করে । এদিনে প্রতি বছরই নানা অনুষ্ঠানে সেজে ওঠে পুরো দেশ।

কানাডার এই ১৫০তম জন্মবার্ষিকী নিয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে প্রতি সংগঠনের উদ্যোগে প্রত্যেক এলাকায় চলছে হরেক আয়োজন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সকল নাগরিককে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা ।

এবছর কানাডা ডে’তে সব থেকে বেশি জমায়েত হয়েছিল পার্লামেন্ট হিল ওট্টায়ায়। হাজারো মানুষ সেখানে এই দিবস পালন করতে গিয়েছিল। প্যারেড, আতশবাজি, শোভাযাত্রা, নাচ-গান, হ্যাপি বার্থ ডে’র কেক কাটা,বারবিউকিউ পার্টি সহ বিশাল আয়োজন করা হয়েছিল সেখানে। তাছাড়া এদিন কানাডার প্রতি ঘরে ঘরেও চলেছে একই রকম আয়োজন।

কানাডা ডে’তে কোন বৈষম্মতা নেই,রয়েছে শুধু আনন্দ । তবে কানাডার জন্মের ইতিহাস ছিল বেশ রক্তক্ষয়ি। প্রথমে ফ্রান্স পরে ব্রিটেনের শাসন ব্যবস্থায় দীর্ঘ সময় ধরে অত্যাচার হয়েছে কানাডিয়ানদের উপর। এরপর ঘটে অনেক রক্তাক্ত যুদ্ধ। অবশেষে ১৮৬৭ সালে ব্রিটিশ কলোনি থেকে মুক্তি পেয়ে কনফেডারেশনভুক্ত হয় কানাডা নামে এবং এর যাত্রা শুরু হয় ১ জুলাই থেকে। বিবিসি ,উইকি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud