পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ.আফ্রিকার সিরিজ জয়

Posted on January 6, 2015 | in খেলাধুলা | by

57814_West-Indiesস্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো প্রোটিয়ারা। প্রথম টেস্টে এক ইনিংস ও ২২০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আর বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্ট ড্র হয়। তৃতীয় টেস্টে জয় পেতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিলো ১২৪ রান। আর ১ উইককেটে ৯ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। আজ ডেয়ান এলগারের ৬০ রানের সুবাদে ২ উইকেট হারিয়ে জয়ে তুলে নেয় তারা। প্রথম ইনংসে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৩২৯ রান। আর দ্বিতীয় ইনিংসে ২১৫ রান করে অতিথিরা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৪২১ রান। প্রথম ইনিংসে ১৪৮ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আর সিরিজ সেরা হয়েছেন হাশিম আমলা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud