পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ্বিতীয় দিনের প্রচারণায় ভোটের মাঠে খালেদা

Posted on April 19, 2015 | in রাজনীতি | by

khalida_0এম এ মানিক: সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে টানা দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাতে রাস্তায় নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেল সাড়ে ৪টার কিছু আগে নিজের গুলশানের বাসা ফিরোজা থেকে বের হয়েছেন তিনি। আজ তিনি প্রচারণা চালাবেন উত্তরা এলাকায়। এরআগে গতকাল শনিবার রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায়ও প্রচারণা চালিয়েছেন বেগম জিয়া।

প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও গতকাল জানিয়েছিলেন খালেদা। এই নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে ঢাকা উত্তর থেকে বিএনপি সমর্থন দিয়েছে তাবিথ আউয়ালকে এবং দক্ষিণে থেকে মির্জা আব্বাসকে। তাবিথ আউয়াল নিজে প্রচারণায় অংশ নিলেও মামলার বোঝা মাথায় নিয়ে এখনো মাঠে নামতে পারেননি আব্বাস। আব্বাসের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা।

এর আগে শনিবার আগাম কোনো ‍আভাস না দিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণা চালান খালেদা জিয়া। আগামী ২৮ এপ্রিল একযোগে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud