পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দৈনিক সংগ্রাম নিষিদ্ধের সুপারিশ

Posted on March 25, 2014 | in জাতীয় | by

image_74072_0ঢাকা: মুক্তিযুদ্ধকালীন গণহত্যাসহ সাত’টি অপরাধে অভিযুক্ত করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

প্রতিবেদনে জামায়াত ও তার সহযোগী সংগঠন আল বদর, আল শামস, রাজাকারসহ তাদের মুখপত্র দৈনিক সংগ্রাম পত্রিকাকে নিষিদ্ধ করার সুপারিশও করা হয়েছে।

মঙ্গলবার ধানমন্ডিতে এক প্রেস ব্রিফিংফে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ কথা জানান।

তিনি জানান, ৩৭৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ৭টি খণ্ডে দুই হাজার তিন’শ তিন পৃষ্ঠার মুক্তিযুদ্ধকালীন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। বিকেলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে  চূড়ান্ত এই তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud