পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কুণ্ঠাবোধ করছে না সরকার’: আব্দুল মইন খান

Posted on December 19, 2014 | in রাজনীতি | by

36036_aনিউজ,ঢাকা: ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার দেশ ও দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কুণ্ঠাবোধ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মইন খান বলেন, “অন্যায়ভাবে ক্ষমতায় এসে সরকার নব্য বাকশাল কায়েম করেছে।” তিনি অভিযোগ করে বলেন, “পশ্চিমা বিশ্বের অনুকম্পা পাওয়ার আশায় সরকার বর্হিবিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চাইছে।” আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সাবেক এই মন্ত্রী বলেন, “দুর্বার আন্দোলনে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের সঠিক ইতিহাস রচনা করা হবে।”

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud