পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দুর্ঘটনায় ৭ শিশু শিক্ষার্থীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Posted on February 15, 2014 | in জাতীয় | by

sheikh_hasina1bg_647261801ঢাকা: যশোরে পিকনিকের বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে ৭ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী এ মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শিশুদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোরের চৌগাছার ঝাউতলা এলাকায় পিকনিকের বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিশু শিক্ষার্থী নিহত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফর শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। শিক্ষা সফরের বহরের তিনটি বাসের মধ্যে রাজ মেট্রো-জ- ১১-০০৮০ নম্বরের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ শিশু শিক্ষার্থী নিহত হয়। এ সময় ১৪ জনকে আহত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud