পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দুদকের মামলায় সাবেক প্রতিমন্ত্রী মান্নানের জামিন

Posted on August 24, 2014 | in রাজনীতি | by

24-08-14-Ex State Minister_CMM Court-2প্রতিবেদক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। সাবেক প্রতিমন্ত্রী রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় ১৩ অক্টোবর পর্যন্ত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মান্নান খানসহ আওয়ামী লীগের তিন নেতার বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় পৃথক তিনটি মামলা করেন দুদকের তিন উপপরিচালক। বাকি দুজন হলেন পটুয়াখালী-৪ আসনের বর্তমান সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি।

দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন মামলার এজাহারে জানিয়েছেন, সাবেক এই প্রতিমন্ত্রী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের উেসর সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৭৫ লাখ ৪ হাজার ২৬২ টাকার সম্পদ অর্জন করেছেন। বিগত মহাজোট সরকারের সাত মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগ উঠলে দুদক গত ২২ জানুয়ারি তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দশম জাতীয় সংসদের নির্বাচনী হলফনামাকে ভিত্তি করে এই অনুসন্ধান শুরু হয়। এরপর প্রায় আট মাস অনুসন্ধান শেষে তিনজনের বিরুদ্ধে মামলা করা হলো। এখনো চারজনের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাঁরা হলেন বিগত মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ঢাকার আওয়ামী লীগের সাংসদ আসলামুল হক ও রাজশাহীর সাংসদ এনামুল হক এবং সাতক্ষীরার জাতীয় পার্টির সাংসদ এম এ জব্বার।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud