পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Posted on February 11, 2013 | in ব্যবসা-অর্থনীতি | by

`yB †Kv¤úvwbi jf¨vsk †NvlYvঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো- গ্রামীণ ফোন ও আরএকে সিরামিকস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
গ্রামীণ ফোন: গ্রামীণ ফোনের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্তভাবে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে গ্রামীণ ফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন ৯০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সুতরাং শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে মোট ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল, সকাল ১০টায় শহীদ সোহরাওর্য়াদী ন্যাশনাল ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ফেব্র“য়ারি।
গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির মুনাফার পরিমান দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ দশমিক ৯৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৬ দশমিক ২৬ টাকা।
আরএকে সিরামিকস: আরএকে সিরামিকস কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল, সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার, ব্লক-সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। আগামী ২৪ ফেব্র“য়ারি এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৯ দশমিক ৯৪ টাকা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud