পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দারুন মজার খাবার মটর পনির

Posted on June 22, 2014 | in লাইফস্টাইল | by

Matar_Panir_mit_Chapati_-_Mutter_Paneer_with_chapati (1)

মাঝে মাঝে খাবারের স্বাদ বদলানোর জন্য একটু ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে করে। সব সময়ে একরকমের খাবার খেতে খেতে বেশ একঘেয়ে লাগে যখন তখন রাঁধতে পারেন ভারতীয় ভিন্ন স্বাদের খাবার মটর পনির। মটর পনির খেতে অত্যন্ত সুস্বাদু। সেই সঙ্গে পুষ্টিগুণও আছে অনেক।

উপকরণঃ 
পনির ২০০ গ্রাম
জিরা গুড়া ১ চা চামচ
মরিচ গুড়া ১ চা চামচ
ধনিয়া গুড়া ১ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
মটরশুঁটি ১০০ গ্রাম
লবণ আন্দাজমতো
চিনি ১/৪ চা চামচ
ফোঁড়নের জন্য সাদা জিরা ১/৪ চা চামচ
তেল ১ টেবিল চামচ
দুধ ২ টেবিল চামচ
গরম মশলা ১/২ চা চামচ

প্রস্তুত প্রণালীঃ

  • পনির কিউব করে কেটে নিন। পছন্দ মত বড় কিংবা ছোট করে কাটুন।
  • মটরশুটি ছাড়িয়ে রাখুন।
  • কড়াইতে তেল দিন।
  • তেল গরম হলে সাদা জিরার ফোঁড়ন দিন।
  • ধনিয়া, মরিচ, হলুদ, জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে তেলে দিয়ে ভালো করে কষিয়ে নিন।
  • এবার মশলায় মটরশুটি গুলো দিয়ে দিন। অল্প পানি দিয়ে দিন মটরশুটি সেদ্ধ হওয়ার জন্য।
  • সামান্য চিনি ও দুধ দিয়ে দিন। এতে স্বাদে পরিপূর্ণতা আসবে।
  • পরিমাণমত লবণ দিয়ে দিন।
  • মটরশুটি সেদ্ধ হলে টুকরো পনির দিয়ে দিন।
  • ঝোল মাখা মাখা হয়ে ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
  • রুটি, পরোটা, নান কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মটর পনির।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud