পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তিন মাস পর পপি

Posted on May 25, 2015 | in বিনোদন | by

POPEY (3)আবু-সুফিয়ান: তিন মাস পর আবার চলচ্চিত্রের পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পপি। ২৯ মে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিটি। প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় এ ছবিতে পপির নায়ক হিসেবে আছেন ফেরদৌস। ঢাকা এবং ঢাকার বাইরের বেশ কিছু হলে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
পপি বলেন, ‘এ ছবিতে আমার একটি ছেলে থাকে যে ছোট বেলা থেকে বিভিন্ন ফার্স্টফুড জাতীয় খাবার খাওয়ার ফলে তার ডায়বেটিকস হয়। এরপর বিভিন্ন ঘটনার আবর্তে ঘটতে থাকে বিভিন্ন কাহিনী। এছাড়া ফার্স্টফুড বা যে ধরনের খাবার খেলে মানুষের ডায়বেটিকস হয় তা সহ এ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে ছবিতে।’
ছবিতে দুই বেয়াইয়ের চরিত্রে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান ও আবদুল্লাহ আল মামুন। এছাড়াও আছেন ফেরদৌসী মজুমদার, মীর সাব্বির, তুষার খান ও, অধ্যাপক একে আজাদ খানসহ আরও অনেকে। এর সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
উল্লেখ্য, অভিনেতা ও নির্মাতা আবদুল্লাহ আল মামুন ২০০৭ সালে ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিটির শুটিং শুরু করেছিলেন। কিন্তু ছবির শুটিং শেষ করার আগেই ২০০৮ সালে প্রয়াত হন এই নির্মাতা। ফলে এক ধরনের সংকটে পরে গিয়েছিলো চলচ্চিত্রটি। অন্যদিকে পপি অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি ছিলো ‘চার অক্ষরের ভালোবাসা’। ছবিটির পরিচালক ছিলেন জাকির খান। ২৮ ফেব্র“য়ারি ছবিটি মুক্তি পেয়েছিলো।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud