পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তিন দেশের পথে মেহজাবিন

Posted on June 19, 2014 | in বিনোদন | by

বিনোদন প্রতিবেদক: মেহজাবিনতিনটি দেশে শুটিংয়ে যাচ্ছেন মেহজাবিন। ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও সুইজারল্যান্ডে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন তিনি।

মোহন খানের রচনা ও পরিচালনায় টেলিছবিটির নাম থাকা না থাকার মাঝখানে। টেলিছবিটিতে মেহজাবিন অভিনয় করবেন সজলের বিপরীতে। শুটিংয়ে অংশ নিতে ২১ জুন রাতের ফ্লাইটে পরিচালকসহ তিন সদস্যের দলটি ফ্রান্সের উদ্দেশে পাঁচ দিনের জন্য ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে। মেহজাবিন বলেন, ‘কয়েক বছর আগে একবার ফ্রান্স গিয়েছিলাম। সেটি ছিল শুধুই বেড়ানো। এবার যাচ্ছি শুটিংয়ের কাজে। ফ্রান্স ছাড়াও বেলজিয়াম ও সুইজারল্যান্ডেও শুটিং হবে। গল্পটি সেভাবেই লেখা হয়েছে। মোহন খান অনেক গুণী একজন নির্মাতা।’ টেলিছবিটির নির্মাতা মোহন খান বলেন, ‘পাঁচ দিনের ভ্রমণের গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হবে। আর গল্পের প্রয়োজনে শুটিং লোকেশন হিসেবে ওই তিনটি দেশ বেছে নিয়েছি।’ থাকা না থাকার মাঝখানে টেলিছবিতে সজল অভিনয় করছেন ফ্রান্সের একজন প্রবাসী বাঙালির চরিত্রে৷ মেহজাবিন উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হবেন৷ তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন সজল। তারপর তাঁদের দুজনের ভ্রমণের মধ্য দিয়ে গল্প বলার চেষ্টা করা হবে। টেলিছবিটি ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud