পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে উঠেছে নগরী

Posted on May 22, 2015 | in জাতীয় | by

articleস্টাফ রিপোর্টার : বৃষ্টিশূন্য মৃদু তাপপ্রবাহের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে নগরী। সারাদেশেই বৃদ্ধি পেয়েছে অসহ্য গরম। তবে সেই মাত্রাটা আরো বাড়িয়ে দিতে রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্যই দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মাদারীপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা ও রাজাশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। আর এতে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়বে।
তবে সুখবর হচ্ছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রতিবেশী মিয়ানমারের ইয়াঙ্গুন শহর পর্যন্ত বিস্তার লাভ করেছে। যা দ্রুতই বাংলাদেশে প্রবেশ করবে। মৌসুমি বায়ু যোগ হলেই গরমের দাপট কমে যাবে বলে আবহাওয়াবিদদের মন্তব্য।এদিকে বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের প্রায় সব এলাকায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ছিল। সেই সঙ্গে বৃষ্টিও কম হয়েছে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সৈয়দপুরে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি আবার বজ্র বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন,এবার গরমের মাত্রা গত বছরের মতো এত বাড়বে না। কারণ খুব দ্রুতই দেশের আকাশে মৌসুমি বায়ু প্রবেশ করছে। যা বর্তমানে প্রতিবেশী মিয়ানমারের ইয়াঙ্গুন শহর পর্যন্ত বিস্তার লাভ করেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud