March 5, 2026
ঢাকা: জেল হতে পারে তার, তাও আবার দুই বছরের জন্য। সাম্প্রতিক একটি পারফর্মেন্সের পরে এমন হুমকির সম্মুখীন হয়েছেন জেনিফার লোপেজ। কিন্তু তার ভক্তরা বলছেন, আয়োজন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভুলের কারণেই এমন বিব্রতকর পরিস্থিতি।
পপকুইন জেনিফার লোপেজের স্টেজ শো ছিল মরক্কোতে, তার স্বভাবসিদ্ধ আবেদনে ও আকর্ষণে মঞ্চ মাতালেও দূরদর্শনে এই অনুষ্ঠান সম্প্রচারের সঙ্গে সঙ্গেই সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। অভিযোগ আসে জেনিফার লোপেজের পারফর্মেন্স নাকি ‘প্ররোচনামূলক’। একটি শিক্ষামূলক সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে মরক্কোতে আসেন তিনি।
তার স্বল্প পোশাক এবং ‘উস্কানী মূলক’ শরীরীর অঙ্গভঙ্গি নিয়েও বিতর্ক শুরু হয়। অভিযোগে বলা হয়, তার এই পারফর্মেন্স সমাজের সামনে অসভ্যতা প্রদর্শন করেছে এবং মহিলাদের অসম্মান করা হচ্ছে। মরক্কোর প্রধানমন্ত্রী আবদালিয়া বেনকিরানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন। পারফর্মেন্সে অশ্লীলতার অভিযোগ ওঠায় দেশের মানুষ জনসংযোগমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবী করেছেন!
মরক্কোর মতো রক্ষণশীল দেশে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দু’ বছরের শাস্তির নির্দেশ রয়েছে। আগেও এই দেশে অনুষ্ঠানে অংশ নিয়েছেন পপ সেনসেশন, তবে দূরদর্শনে তার অনুষ্ঠান সম্প্রচারের ঘটনা এই প্রথম। এই ঘটনার পরে পর্যাপ্ত নিরাপত্তায় রয়েছেন জেনিফার লোপেজের।