পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকেশ্বরী মন্দিরে মোদির পূজা-অর্চনা

Posted on June 7, 2015 | in জাতীয় | by

dhakeshawri_sm_880322596ঢাকা: ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সেখানে পূজা-অর্চনার মাধ্যমেই সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে প্রতিদিন শত শত হিন্দু ধর্মাবলম্বী মানুষ পূজা-অর্চনা করেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে নরেন্দ্র মোদিই প্রথম ব্যক্তি এই মন্দিরে পূজা-অর্চনা করলেন। রোববার (০৭ জুন) সকাল পৌনে ৯টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। সেখানে তিনি নিজ হাতে আরতি দেন ও পূজা-অর্চনা করেন। এরপর মন্দির কমিটির সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শ ও সেখানে পূজা-অর্চনা করায় মোদিকে প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের মন্দিরে আসায় আমরা ব্যাপকভাবে উচ্ছসিত। এই প্রথম বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধান আমাদের মন্দির পরিদর্শন করলেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি দ্বিজেন্দ্রলাল ভৌমিক বলেন নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল কমিউনিউটির মানুষ বিশেষ করে হিন্দু কমিউনিউটির মানুষেরা আস্থা পেল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। ঢাকেশ্বরী মন্দির ৮০০ বছরের ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে মোদির আগমন শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্যই নয় দেশের জন্য গৌরবের।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud