পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ছাত্রলীগের কমিটি ঘোষণা

Posted on May 31, 2015 | in রাজনীতি | by

46339_index_79120স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরে ৬ সদস্য ও দক্ষিণে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তার সম্পাদক শেখ রাসেল কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উত্তরের সভাপতি হয়েছেন মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ। আসিফ উল্লাহ মিথুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান ও সালমান খান।
দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন বায়েজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হযেছেন মহসিন আহম্মেদ, মহিউদ্দিন চৌধুরী বাবু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস ও ইমাম হাসান।
উল্লেখ্য, গত ২৮ মে উত্তর ও ৩০ মে দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud