পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকা বারে বিএনপি-জামায়াতপন্থীদের নিরঙ্কুশ বিজয়

Posted on February 28, 2014 | in রাজনীতি | by

Dhaka_lawyear_unionস্টাফ রিপোর্টার: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। ২৫টি পদের বিপরীতে মাত্র ছয়টি সদস্য পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী অ্যাডভোকেট সাইদুর রহমান মানিককে হারিয়ে ঢাকা বারের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) অ্যাডভোকেট মহসীন মিয়া। আর সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম হারিয়েছেন সাদা প্যানেলের অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে। সভাপতি পদে বিজয়ী মহসীন পেয়েছেন ৪ হাজার ৩৮৮ ভোট আর মানিক পেয়েছেন ৩ হাজার ১৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জসীম জয় পেয়েছেন মাত্র দশ ভোটে। তার ৩ হাজার ৬২৬ ভোটের বিপরীতে পরাজিত প্রার্থী মোশারফ পেয়েছেন ৩ হাজার ৩১৬ ভোট। সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ সভাপতি পদে জহির রায়হান জসিম, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দপ্তর সম্পাদক পদে শহীদ গাজী জয়ী হয়েছেন। তারা সবাই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থী। কোষাধ্যক্ষ পদেও নীল প্যানেলের মো. শামসুজ্জামান সাদা প্যানেলের মকবুল হোসেনের চেয়ে এগিয়ে আছেন। এ পদে আবার ভোট গণনা হবে।  ১৫টি সদস্য পদের মধ্যে নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থকরা। বাকি ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থকরা জয়ী হয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud