May 3, 2026
জাহিদ হাসান : ঢাকার কাওরানবাজারে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামী বুধবার ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনী এলাকা ছাড়া সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। মওদুদ অভিযোগ করেন, সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রীর উস্কানীমূলক বক্তব্যের কারণেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।