পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢাকায় চলছে ডেইরি, মৎস্য ও পোষা প্রাণীর মেলা

Posted on February 27, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

dari1_345907616ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ২য় আর্ন্তজাতিক ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী মেলা। সব মিলিয়ে অর্ধশত দেশি ও বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এ মেলায়।  বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের জন্যে উন্মুক্ত থাকবে মেলা।  এ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) আয়োজনে এ মেলায় সাহায্য করছে বাণিজ্য মন্ত্রনালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  বাংলাদেশের অনগ্রসর ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী সেক্টরের সমস্যা ও প্রতিকার, কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আর্ন্তজাতিক চাহিদা পূরণে ব্যাপকভাবে এ মেলা অবদান রাখবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।  মেলায় দেশি ও বিদেশি প্রজাতির পাখি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও রয়েছে মাছ। ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণীর খাবার, চিকিৎসা, আবাস এবং পরামর্শ সবকিছুই জুটছে এ মেলায়।

মেলায় মৎস্য অধিদফতরের স্টলে দেশি প্রজাতির মাছ ও কাঁকড়ার প্রদর্শণী চলছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাছের শুটকি প্রদর্শনী। প্রাণিসম্পদ অধিদফতরের স্টলে রয়েছে দেশি প্রাণী পালনের বিভিন্ন পদ্ধতির প্রদর্শন। মেলায় ডেইরি প্রোডাক্ট নিয়ে অংশ নিচ্ছে প্রাণ গ্রুপ ও ব্রাক এন্টারপ্রাইজ। এছাড়াও পোষা প্রাণী এবং মাছ ও ডেইরির চিকিৎসা সেবার জন্যে ওষুধের প্রদর্শনী করছে এসিআই লিমিটেড, রেনেটা এনিমেল হেলথ, স্কয়ারস ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud