পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিসিসি নির্বাচন শীঘ্রই হচ্ছে না

Posted on March 5, 2014 | in জাতীয় | by

DHAKA CITYঢাকা : সীমানা পুনঃনির্ধারণের জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন শীঘ্রই হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো, আবদুল মোবারক। বুধবার নির্বাচন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকার হেরে যাওয়ার ভয়ে জাতীয় নির্বাচন দিচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এটা জাতীয় সংসদ নির্বাচন নয়। এই কথাটি জাতীয় সংসদ নির্বাচনের আগে বললে যুক্তিযুক্ত হতো। এছাড়া বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনার কর্মকর্তাদের নির্বাচনী আইন ভঙ্গের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সিইসি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কর্মকর্তারা সচেতনভাবে নির্বাচনী আইন ভঙ্গ করে কি না তার গ্যারান্টি নির্বাচন কমিশন দিতে পারে না। তবে আমার প্রতিষ্ঠানের কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে সহিংসতা হয়েছে অনেক বেশি স্বীকার করে মোবারক বলেন, সহিংসতা হয়েছে এটা সত্য তবে আমরা সাধ্যমতো চেষ্টা করবো যেন এ ধররের সহিংসতা আর না হয়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সে চেষ্টাই করা হচ্ছে।

প্রয়োজনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud