পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিবির হাতে ডিবি গ্রেফতার

Posted on February 10, 2014 | in ইসলাম | by

DB--0120140210162209ঢাকা:  রাজধানী ও আশেপাশের এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকারী ২০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মিন্টো রোডের মহানগর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় এসব প্রতারককে। গত ২৪ ঘন্টায় কেরানিগঞ্জ ও পশ্চিম রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটককৃতরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত ।  আটককৃতদের ১৪ জনকে মিরপুর মডেল থানা পুলিশ কেরাণিগঞ্জ থেকে এবং বাকিদের পশ্চিম রামপুরা থেকে আটক করে মহানগর ডিবি পুলিশ ।

তাদের কাছ থেকে চারটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, একটি শ্যুটার গান, এক রাউন্ড গুলি, ৫ জোড়া হাতকড়া, ৩টি ওয়াকিটকি, ৩টি স্পিকার ও দুটি সিগন্যাল ড্রেস জব্দ করা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে চালান করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud