পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিএসই’র নতুন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া

Posted on February 14, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

Siddikur-Rahaman-Mia001প্রতিবেদক : ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া। সভা শেষে ডিএসই’র জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াখ আহমেদ সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সিদ্দিকুর রহমান মিয়া  আলাপকালে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ডিএসই’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বৃহস্পতিবার রাতে সাতজন স্বতন্ত্র ও চারজন শেয়ারহোল্ডার পরিচালক অনুমোদন দেওয়া হয়। এর আগে ওই সাতজন স্বতন্ত্র পরিচালকের নাম চূড়ান্ত অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ছাড়া মঙ্গলবার ডিএসই’র শেয়ারধারী পরিচালক নির্বাচনে চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হন। শেয়ারধারী পরিচালকরা হলেন- শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার হোসেন।

এ ছাড়া বুধবার বিএসইসি থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, অবসরপ্রাপ্ত বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি মো. রুহুল আমিন (এফসিএমএ) ও ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান (পিএসসি)।

ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন সদস্য থাকবেন। এর মধ্যে সাতজন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া চারজন শেয়ারধারী বিনিয়োগকারী, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক। তবে বর্তমানে কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ছাড়াই ১২ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud