পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডায়াবেটিস এর ঝুঁকি কমানোর এক অভিনব পদ্বতি

Posted on December 12, 2014 | in জতীয় সংসদ | by

DSS copyস্বাস্থ্য ডেস্ক: নগ্ন হয়ে ঘুমালে ডায়াবেটিসের ঝুঁকি কমে। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের এক গবেষণায় এর প্রমাণ পাওয়া গেছে।  ডায়াবেটিস জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে আরও জানানো হয়, নগ্ন হয়ে ঘুমালে বেশি ক্যালরি খরচ হয় এবং ঘুমও গাঢ় হয়। চার মাস ধরে ৫ জন সুস্থ এবং পূর্ণ বয়স্ক পুরুষের ওপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এ তথ্য জানতে পেরেছেন। এজন্য ওই ব্যক্তিদের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রার বেডরুমে ঘুমানোর ব্যবস্থা করা হয়। প্রথম মাসে তাদের বেডরুমের তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি, পরের মাসে ১৯ ডিগ্রি, তৃতীয় মাসে ২৪ ডিগ্রি এবং সর্বশেষ মাসে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তারা একই পরিমাণের ক্যালরি গ্রহণ করেন এবং তাদের শরীরে ইনসুলিনের পরিমাণ প্রতিদিন পরিমাপ করা হয়। গবেষণায় দেখা যায়, যে মাসে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, সে মাসে অংশগ্রহণকারীদের শরীরে সবচেয়ে বেশি ক্যালরি খরচ হয়েছে। একইসাথে তাদের শরীরে ইনসুলিনের কার্যক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। গবেষকরা জানান, নগ্ন হয়ে ঘুমালে শরীরে ব্রাউন ফ্যাটের পরিমাণ বাড়ে, যার মানে শরীর বেশি ক্যালরি খরচ করছে। এতে ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসে বলে জানান তারা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud