পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু শুক্রবার

Posted on September 25, 2014 | in জাতীয় | by

01_Eid+ticket_Bus_Gabtoli+ঢাকা : ঈদ ও পূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। প্রথম দিন ঈদের ৫ দিন আগের টিকেট পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অপরদিকে ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বৃহস্পতিবার বলেন, শুক্রবার সকাল থেকে ৫ দিন আগের টিকেট বিক্রি শুরু হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকেট বিক্রি হবে বলেও জানান তিনি। ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকেট বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট। অন্যান্য সময়ের মতো এবারো একজন চারটির বেশি অগ্রিম টিকেট পাবেন না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud