April 4, 2026
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রায় ১০০টি মস্তিষ্ক উধাও হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়টির সংগ্রহশালায় যে ১০০টি নমুনা জারের মধ্যে ফরমালডিহাইডের দ্রবণে সংরক্ষিত ছিল, তার প্রায় অর্ধেকই চুরি হয়েছে। চুরি যাওয়া মস্তিষ্কগুলোর মধ্যে কুখ্যাত স্নাইপার চার্লস হুইটম্যানের মস্তিষ্কও রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল হুইটম্যান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ক্লক টাওয়ারের গোপন অবস্থান থেকে গুলি করে ১৬ জনকে হত্যা করেছিল হুইটম্যান। হামলায় আহত হয়েছিলেন ৩২ জন। হত্যাযজ্ঞের আগে অস্টিনে নিজের মা ও স্ত্রীকে খুন করেছিল হুইটম্যান। হুইটম্যানকে শটগানের গুলিতে হত্যা করা হয়। মনোবিজ্ঞানের অধ্যাপক লরেন্স করম্যাক ওই সংগ্রহশালার সহযোগী রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। হ্যালোউয়িনে মজা করা বা নিজ বাড়ির শোবার ঘরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী বা অন্যরা হয়তো বেশ কয়েক বছর ধরেই মস্তিষ্কগুলো চুরি করছে বলে ধারণা করছেন তিনি। তবে বিষয়টা ধরা পড়লো এতোদিন পর। ২৮ বছর আগে অস্টিন স্টেট হাসপাতাল মস্তিষ্কের জারগুলো টেক্সাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল। তবে বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্কগুলোর জার থেকে ব্যক্তির পরিচয় শনাক্তকারী তথ্য সরিয়ে ফেলা হয়েছিল, যাতে গোপনীয়তা বজায় রাখা সম্ভব হয়। হুইটম্যানের মস্তিষ্কও বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় ছিল বলে মনে করছে কর্তৃপক্ষ। তারা অনেকটাই নিশ্চিত যে, চুরি যাওয়া মস্তিষ্কের মধ্যে শটগানের গুলিতে নিহত হুইটম্যানের মস্তিষ্কও ছিল।