পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টমেটো আর অলিভের ভিন্ন স্বাদে চিকেন ঝাল ফ্রাই

Posted on January 6, 2015 | in লাইফস্টাইল | by

লাইফ স্টাইল: খুব ঝটপট মজার কোন খাবার তৈরি করতে চান লাঞ্চ কিংবা ডিনারে? তাহলে রেঁধে ফেলুন সায়মা সুলতানার এই অসাধারণ রেসিপিটি। সময় লাগবে খুবই কম, উপকরণও সামান্য। কিন্তু স্বাদ? স্বাদে হবে ভীষণ মজাদার। অতিথি আপ্যায়নেও খুব ভালো মানিয়ে যাবে। চলুন, জেনে নিই রেসিপি।
মেরিনেশনে যা লাগবে-10922824_1553856451520117_592877342669446616_n
মুরগির রানের পিস ২ টি
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
পেঁয়াজ বাটা ১ চা চামচ
এলাচি গুঁড়ো হাফ চামচ
লবণ স্বাদমত
ফ্রেশ ক্রিম অথবা টক দই হাফ কাপ

-এই সব মশলা এসব কিছু মাখিয়ে মুরগিকে মেরিনেট করে রাখুন ২ ঘন্টা।
আরও লাগবে-

পেঁয়াজ কুচি ,মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি , ক্যানড অলিভ, অল্প লেবুর রস ,টমেটো টুকরা, পেঁয়াজ পাতা , মিহি আদা কুচি ও তেল
প্রণালি-
প্যান গর করে ৪ টেবিল চামচ তেল দিন। এই মশলা মাখা মুরগির পিসগুলোকে তেলে দিয়ে ভাজা ভাজা করে নিন।
ঢাকনা লাগিয়ে কম আঁচে ভাজুন ২০ মিনিট। কোনো পানি দেয়া লাগবে না।
এবার এই ভাজা মুরগিতে পেঁয়াজ কুচি ,মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি , ক্যানড অলিভ, অল্প লেবুর রস ,টমেটো টুকরা, পেঁয়াজ পাতা , মিহি আদা কুচি দিয়ে আরো ২ মিনিট রান্না করে নামিয়ে নিন।
যেকোনো নান, চালের রুটি কিংবা পরোটা এর সাথে গরম গরম পরিবেশন করুন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud