February 18, 2026
ঢাকা: সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে আগুনে ২ বাংলাদেশি নিহত হয়েছন। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার শহরের আল-জামিয়া অঞ্চলের একটি পুরনো ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ ইয়েমেনি নাগরিক। আহতদের কিং আবদুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আরব নিউজের সংবাদে বলা হয়, সিলিভ ডিফেন্স ফায়ার ফাইটিং টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, ভবনটি থেকে সবাইকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। সেখান থেকে দ্রুত অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটির একাংশ ধসে পড়ে। ফলে উদ্ধার কাজে কর্মীদের বেগ পেতে হয়। একজন উদ্ধারকর্মীও আহত হয়েছে। সিভিল ডিফেন্স আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি। ঘটনার তদন্ত চলছে।