পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জিম্বাবুয়েকে ১২৪ রানে হারিয়ে ৩-০তে সিরিজ জিতে নিলো টাইগাররা

Posted on November 26, 2014 | in খেলাধুলা | by

199043মাে: সােহানুর রহমান(সাহেদ): ৫ ম্যাচ ওযানডে সিরিজের এখনও বাকি ২ ম্যাচ। তাতে কি? দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ এরই মধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। বুধাবার তৃতীয় ওয়ানডেতে তারা ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে দলীয় ১২১ রানের মধ্য। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

এনামুলকে যথাযখ সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক। নিজের নামের পাশে ১৫ রান যোগ হতেই মাসাকাদজার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। আর ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এনামুল হক। ব্যক্তিগত ৯৫ রানে আউট হয়েছেন তিনি। তারপরও লড়াইয়ের পুঁজি গড়তে সমস্যা হয়নি বাংলাদেশের। সাকিবের ৪০ ও মশফিকের ৩৩ রানে ভরে করে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছিল স্বাগতিকরা। জবাবে বাংলাদেশের মারাত্মক বোলিংয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১৭৩ রান তুলেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে অপরাজিত ৫৩ রান করেছেন অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ২টি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও রুবেল হোসেন। এ ছাড়া ৪টি উইতেট পেয়েছেন আরাফাত সানি।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud