May 5, 2026
স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে এক বছরের অন্তবর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো, রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। এর আগে, গত ২৫শে অক্টোবর লালমাটিয়ায় নিজ বাসায় বৈঠক করার সময় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।