পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জামায়াতের পক্ষে কাজ করায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার

Posted on February 15, 2014 | in রাজনীতি | by

BNP LOGOবগুড়া : উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার শেরপুর উপজেলায় জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগে পাঁচ ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ বিএনপির ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ফোনে ১৪ নেতা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুর উপজেলার কুসুম্বী, খামারকান্দি, গারিদাহ, সুঘাট এবং বিশালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকগণ প্রকাশ্যে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে এনে জেলা বিএনপির নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud