May 6, 2026
জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রীদের একটি টয়লেট থেকে বহিরাগত মেয়েসহ আপত্তিকর অবস্থায় ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জাবির জহির রায়হান মিলনায়তনের ছাত্রীদের টয়লেট থেকে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ছাত্রলীগের ওই কর্মীকে আটক করে।
আটককৃত কর্মীর নাম প্রীতম আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র ও ইতিহাস বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী।
প্রীতমের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফিক সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বহিরাগত এক মেয়েকে নিয়ে প্রীতম আরিফ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের মেয়েদের টয়লেটে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে কয়েকজন শিক্ষার্থী আপত্তিকর অবস্থায় ওই টয়লেট থেকে প্রীতম ও ওই মেয়েকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে জাবির সহকারী প্রক্টর ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে প্রক্টর অফিসে নিয়ে যান।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিকদার মো. জুলকার নাইন বলেন, ‘এটি একটি সাধারণ বিষয়। ছেলেটি তার বহিরাগত গার্লফ্রেন্ডকে নিয়ে টয়লেটে প্রবেশ করেছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। বিষয়টি ছেলে ও মেয়ের অভিভাককে জানানো হয়েছে।’
তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা এখনো জানা যায়নি।
মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফিক সরকারে নিশ্চিত করেছেন, প্রীতম আরিফ ছাত্রলীগের একজন কর্মী। আশফিক সমকালকে বলেন, ‘সে (প্রীতম) জুনিয়র। তাই ওর সঙ্গে আমার সরাসরি পরিচয় নেই।’